আজ পুরাতন মালদার মঙ্গলবাড়ী রেল গেটের কাছে ইংরেজবাজারের বিএলআরও দীপঙ্কর দাস কে ঘিরে লড়ির মালিক এবং চালকররা বিক্ষোভ দেখায়। কারন তাদের দুটি মাটি বোঝায় লড়ি ইংরেজবাজারের স্টেশন সংলগ্ন রোডে আটক করে এবং কাটা করার নাম করে মঙ্গলবাড়ী পাকিং এ নিয়ে আসা হয়। এরপর তাদের গাড়ি আটকে রেখে দেওয়া হয়। লড়ির মালিক এবং ড্রাইভারদের অভিযোগ বিএলআরও দীপঙ্কর দাস তাদের কাছ থেকে মোটা টাকা দাবি করে গাড়ি ছাড়ার জন্য। লড়ির মালিকদের বক্তব্য তাদের বৈধ কাগজ ও মাটি কাটার রইলিটি থাকা স্বত্বতেও তাদেরকে হেরাস করা হচ্ছে।
যদিও দাঁতে জিভ কেটে এই অভিযোগ অস্বীকার করেছেন বিএলআরও।
লড়ির মালিক এবং চালকদের এই ঘটনার পরিস্থিতি ধীরে ধীরে উত্তেজক হয়ে পরে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মালদা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/gmNiymkwx_U